দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জেলে।
বুধবার (২৬ আগস্ট) ভোররাতে মহিষাসুরা হাওরে এ ঘটনা ঘটে। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরান্জন দাসের ছেলে।
আহতরা হলেন একই গ্রামের জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা সবাই পেশায় মৎস্যজীবী। স্বজনদের দাবি, বজ্রপাতে আহত হওয়ার পর তাদের কানে কম শোনার সমস্যা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা গেছে, রতন দাসসহ চারজন নৌকায় করে নিয়মিত মহিষাসুরা হাওরে মাছ ধরতে যেতেন। বুধবার ভোররাতে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে নৌকায় থাকা রতন ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় অপর তিনজন আহত হন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
যে আই